শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ জীবননগরে দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
জীবননগরে দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

জীবননগরে দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে সহোদর দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উথুলী গ্রামের মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনা-বেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে দুই ভাইকে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।