শফিউল আলম লাভলু: বিআরটিএর শেরপুর সার্কেল এলাকার আওতাধীন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত মো. আজিজ, উম্মে কুলসুম ও মোখলেছুর রহমানের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতা জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় শেরপুর বিআরটিএ এর সহকারি পরিচালক (ইঞ্জিন) জিএম নাদির হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানাযায়, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।