শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
শেরপুরে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুরে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুরে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ৩ সেপ্টেম্বর বুধবার ব্র্যাকের শিক্ষা, সেবা ও স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একইসাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রমের গুণগত মানোন্নয়নের দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।


ওইসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) জোরদার হলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে এবং সরকারি অফিসসমূহ ব্র্যাকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিনসহ ব্র্যাকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।