শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নতুন কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত
শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নতুন কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নতুন কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমতির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট রবিবার দুপুরে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে ওই পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও শেরপুর কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ রমজান আলী।
মতবিনিময় সভায় নকল ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে সমিতি সুত্রে জানা গেছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতি সিনিয়র সহ-সভাপতি বাবু রঞ্জন কুমার সাহা, সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সহ-সভাপতি শামীম আহমেদ ও সদস্য লিটন কুমার রায় প্রমুখ। মতবিনিময় সভায় শেরপুর জেলার প্রায় দুই শতাধিক ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।