শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অংশীদারিত্ব বিষয়ক জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত
শেরপুরে অংশীদারিত্ব বিষয়ক জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে অংশীদারিত্ব বিষয়ক জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন – ‘স্বপ্ন’ ২য় পর্যায়” প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) এর সাথে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ও প্রাণিসম্পদ খাতে টেকসই প্রযুক্তি প্রয়োগ, নারীর ক্ষমতায়ন ও স্থানীয় পর্যায়ে অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।