শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে জেলা প্রশাসনের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা এবং জেলা-উপজেলা পর্যায়ের ১০-১৬ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বুধবার দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করার পাশাপাশি সরকারি সেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা ২০২৪, মোবাইল কোর্ট ও ম্যাজিস্ট্রেসী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ। আর দাপ্তরিক কাজে প্রমিত বাংলা বানানের ব্যবহার বিষয়ে আলোচনা করেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারগণসহ জেলা-উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।