শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
শেরপুরে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

শেরপুরে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

শেরপুরে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যসেবার বিদ্যমান চ্যালেঞ্জ, রোগীদের ভোগান্তি হ্রাস এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সদর হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।