শেরপুরে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার জেলা খাদ্য বিভাগের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছনাত হুমায়ুন কবীর।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিনসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, খাদ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ উপস্থিত ছিলেন।
সভায় চলমান খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দুস্থ ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রম আরো শক্তিশালী ও কার্যকর করতে আলোচনা করা হয়।