শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নকলায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নকলায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরের নকলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২০ আগস্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ শাহজাহান সুপার মার্কেটে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নকলা উপজেলা সভাপতি মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে, সদস্য সচিব জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহমহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন্নার নিপুন, জেলার সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, নকলা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, পৌর সদস্য সচিব কাজী মহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপির হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।