শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

‎ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুটি কলেজের চলা সংঘর্ষে সিটি কলেজের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়।
‎আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ তারিকুজ্জামান।
‎পুলিশের এ কর্মকর্তা বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। এদের মধ্যে আইডিয়াল কলেজের দুজন, সিটি কলেজের চারজন এবং ঢাকা কলেজের চারজন শিক্ষার্থী পপুলার মেডিকেল, ল্যাব এইড ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।