শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ জামালপুর শহরে নেই হরতালের প্রভাব, সব স্বাভাবিক
জামালপুর শহরে নেই হরতালের প্রভাব, সব স্বাভাবিক

জামালপুর শহরে নেই হরতালের প্রভাব, সব স্বাভাবিক

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে ডাকা হরতালের প্রভাব পড়েনি শহরে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে শহরের সকাল বাজার এলাকায় হরতাল সমর্থনে ঘণ্টাব্যাপী অবস্থান নিলেও পরে যৌথবাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়।
এছাড়া জেলা শহরের বাকি সড়ক ও এলাকাগুলোতে যানচলাচলসহ স্বাভাবিকভাবে চলছে। শহরজুড়ে চলছে যৌথবাহিনীর মহড়া। তবে হরতাল সমর্থকরা সম্মেলনের বিভিন্ন ব্যানার পোস্টার ভাঙচুর করে।
আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়া এলাকায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে ৬ ঘণ্টা হরতালের ডাক দেয় বিএনপির একটি পক্ষ।
জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান, গতকাল রাতে মশাল মিছিল থেকে বিস্ফোরণের ঘটনায় নাশকতার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। হরতালের কোনো প্রভাব পড়েনি শহরে।