বাবা হারালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। মৃত্যুকালে গায়কের বাবার বয়স হয়েছিল ৭৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, মাস খানেক আগে বাবাকে হারিয়েছেন আতিফ। এত দিন কষ্ট চেপে রেখেছিলেন। এ বার প্রকাশ্যে আনলেন বাবার মৃত্যুর খবর। পাকিস্তানের লাহোরে মৃত্যু হয় তার। আতিফ শোক প্রকাশ করে লেখেন, ‘‘বিদায় আমার লৌহ পুরুষ। তোমাকে মনে পড়বে আব্বু।’’
আতিফ আসলামের বাবার জানাজার নামাজ লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন।
এদিকে গায়কের বাবা হারানোয় শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমে লিখেছেন কয়েক লাইন করে।
১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন আতিফ আসলাম। ২০০০ সালের শুরুর দিকে বাজারে আসে তার প্রথম অ্যালবাম ‘জলপরী’। পাকিস্তানের শিল্পী হলেও আতিফ জনপ্রিয়তা পান বলিউডে গান গেয়ে।