শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই পুনর্জাগরণ-২০২৫ ও তারুণ্যের উৎসব উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে ‘আমার জুলাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ওই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজুম মনির ও জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান।
ওইসময় অন্যান্যের মধ্যে জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত পুতুল, সাংবাদিক কাজী মাসুমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে অংশ নেয়। বিজয়ীদেরকে পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় পুরস্কৃত করা হবে।