মুহাম্মদ আবু হেলাল : শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা প্রায় সাড়ে উনিশ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে,বৃহস্পতিবার ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬হাজার ৪৩২পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।