Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক সেবীর কারাদণ্ড
শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক সেবীর কারাদণ্ড

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক সেবীর কারাদণ্ড

০

শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পৃথক দুটি মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মাদক সেবীরা হলো- শহরের নারায়ণপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে মাদক কারবারি মোঃ আরাফাত (২৪), গৌরীপুর মহল্লার মজিবর রহমানের ছেলে মোঃ শাওন (২১) ও বিপুল মিয়ার ছেলে মোঃ সাখাওয়াত (২৪)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মাদকসেবী মোঃ আরাফাত এর বাড়ির পিছনে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া মোঃ আরাফাতকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
অপরদিকে একইদিন সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পিছনে অভিযান চালিয়ে হেরোইন সেবী মোঃ শাওন ও মোঃ সাখাওয়াতকে হেরোইন সেবনকালে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই দুই হেরোইন সেবনকারীদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদক সেবীদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।