শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও কর্মী সমাবেশ
শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও কর্মী সমাবেশ

শ্রীবরদীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও কর্মী সমাবেশ

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎৭ জুলাই রবিবার দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ওইসময় মাহমুদুল হক রুবেল বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ ১৭ বছর হামলা মামলার আতঙ্কে থাকার কারণে অনেক নেতাকর্মী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। এখন সুসময় দেখে অনেকেই ঢাকা ও বিভিন্ন জায়গা থেকে এলাকায় এসে নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। এসব নেতারা দুঃসময়ে এলাকায় ছিলেন না। এতদিন টাকা ইনকাম করে এখন এলাকায় এসে লোকজনকে চা খাইয়ে নির্বাচনে এমপি, চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন। এসব নেতাদের বয়কট করতে হবে। যারা এই ১৭ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেই দল মূল্যায়ন করবে এটা আপনারা নিশ্চিত থাকেন।
‎শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে উপজেলার চারটি ইউনিয়ন শ্রীবরদী সদর, তাতিহাটি, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, গোশাইপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাষ্টার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দারাব উদ্দিন সরকার, তাতিহাটি ইউনিয়ন বিএনপির দেলোয়ার হোসেন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন নেদা, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবু তাহের, গোশাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান, তাতিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির সোহেল প্রমুখ।