শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৪ বোতল মদ উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৪বোতল (৭৫০এমএল) মদ উদ্ধার করে। এসময় মাদকের মূল কারবারি সোলাইমানসহ অন্যান্যরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১৪,জামালপুর।