শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
নালিতাবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নালিতাবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৪ কোটি ২০ লাখ ৩০ হাজার ৩২৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পৌরসভার কার্যালয়ে পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ১৪ কোটি ২০ লাখ ৩০ হাজার ৩২৩ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৯৪৫ টাকা। উব্দৃত্ত ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৩৭৮ টাকা।
বাজেট ঘোষণাকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।