শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ-পুরস্কার বিতরণ
শেরপুর সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ-পুরস্কার বিতরণ

শেরপুর সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ-পুরস্কার বিতরণ

শেরপুর সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা পাঠ, বই পাঠ, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ জুন মঙ্গলবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪৩২ বাংলা নববর্ষ এবং জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উল্লেখিত প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ৭৫ জন বিজয়ীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ প্রতিযোগিতায় বিজয়ীরা উপস্থিত ছিলেন।