জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী করা হয়েছে। ২৪ মে শনিবার দুপুরে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগারের হল রুমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজুম মুনিরার তত্ত্বাবধানে বিচারক ও অতিথিদের মধ্যে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ইসরাত পুতুল, জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন প্রমুখ। ওইসময় লাইব্রেরির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ, এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ও সর্বসাধারণের জন্য পৃথক তিনটি করে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।