শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত
শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত

শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান হয়েছে। ২১ মে বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ওই প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু ও সাংবাদিক রফিক মজিদ। এছাড়াও অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মান্নান, মো. মনিরুজ্জামান ও মো. আলমগীর হোসেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ৬-৮ জন সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে।