Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা মধু‌টিলা ইকোপার্কের ভেতরে ৬৫‌টি দোকান উচ্ছেদ করল বন বিভাগ
মধু‌টিলা ইকোপার্কের ভেতরে ৬৫‌টি দোকান উচ্ছেদ করল বন বিভাগ

মধু‌টিলা ইকোপার্কের ভেতরে ৬৫‌টি দোকান উচ্ছেদ করল বন বিভাগ

০

শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী মধু‌টিলা ইকোপা‌র্কের ভেত‌রে গড়ে উঠা ৬৫‌টি দোকান উচ্ছেদ ক‌রেছে বন বিভাগ। ২০ মে মঙ্গলবার দুপুর ২টা থে‌কে বিকে‌ল ৫টা পর্যন্ত ময়মন‌সিংহ বন বিভাগের প্রধান বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম ও সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খানের উপ‌স্থি‌তি‌তে এসব দোকার উচ্ছেদ করা হয়।
বন বিভাগ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়, ১৯৯৭ সা‌লে উপ‌জেলার সীমান্তবর্তী পাহা‌ড়ি ঢিলার ৩০০ একর বন ভূ‌মি নি‌য়ে মধু‌টিলা ইকোপার্ক গ‌ড়ে তোলা হয়। সরকারিভা‌বে ইজারার মাধ্যমে প্রধান ফটক, ওয়াচ টাওয়ার,‌ শিশুপার্ক রেস্টরুম নেওয়া হয়। এর পাশাপা‌শি পা‌র্কে ভেত‌রে অ‌বৈধভাবে গ‌ড়ে উঠে বি‌ভিন্ন প‌ণ্যের দোকান। পরে মঙ্গলবার দুপু‌রে প্রধান বন কর্মকর্তা বিষয়‌টি দে‌খে দ্রুত উচ্ছে‌দের নি‌র্দেশ দেন। এতে দুপুর ২টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত বন বিভা‌গের লোকজন ৬৫‌টি দোকান উচ্ছেদ ক‌রে দেয়।
ওইসময় মধুটিলা ইকোপা‌র্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেনসহ মধুটিলার রেঞ্জের অন্যান্য কর্মচারিগণ উপ‌স্থিত ছি‌লেন।