শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুরে মোটরসাইকেল আরোহী, মুরগি ব্যবসায়ী মাওলানা হামিদুর রহমান নামে এক ব্যক্তি নিহত। ১৬ এপ্রিল বুধবার দুপুরে সদর উপজেলার নতুন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা হামিদুর রহমান সদর উপজেলার সন্যাসীরচর ডালপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পার্শ্ববর্তী ঝগড়ার চর বাজারে মুরগি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদুর রহমান মোটরসাইকেলে করে খোয়ারপাড় যাচ্ছিল। ঝিনাইগাতী থেকে আসা সারামনি নামে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে হামিদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হামিদুর রহমানের বাবা আব্দুল মজিদও ১৯৯৬ সালে ৫ ছেলেকে ছোট রেখে ট্রাকচাপায় মারা যান। বাবার পথ ধরে হামিদুর রহমানও দুই শিশু কন্যা সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’