শেরপুরের নকলায় পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত চাষিদের মাঝে বিনামূল্যে প্রত্যায়িত পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই পাটবীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
বিতরণ অনুষ্ঠানে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, নকলা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিনসহ পাট চাষী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার নির্বাচিত ৩ হাজার পাট উৎপাদনকারী চাষিদের মাঝে বিনামূল্যে এক কেজি প্রত্যায়িত পাট বীজ এবং ১২ কেজি ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিতরণ করা হয়।