শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে অবৈধভাবে বালু তোলায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস, একজনের কারাদণ্ড
শ্রীবরদীতে অবৈধভাবে বালু তোলায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস, একজনের কারাদণ্ড

শ্রীবরদীতে অবৈধভাবে বালু তোলায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস, একজনের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৪ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বৈশা বিল, সীমান্তবর্তী হালুয়াহাটি ও কর্ণঝোড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। ওইসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ৭টি অবৈধ ড্রেজার মেশিন, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি বাঁশের মাচা ধ্বংস করা হয়।
এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওইসময় পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।