খুবই সাধারণভাবে হাজারও সাধারণ মানুষের সাথে ইফতার করলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন খরিযাকাজিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের কারণ মুক্ত বাতাসে বিএনপি তথা সাধারণ মানুষ ইফতার পর্যন্ত করতে পারেনি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান। এছাড়াও বিএনপির সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহবান করেন।
ইফতার মাহফিল উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারও সাধারণ মানুষ।