Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু
শেরপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

শেরপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

০

শেরপুরে নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় শেরপুরেও শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ৫ মার্চ বুধবার থেকে শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।


নির্বাচিত স্থানগুলো হলো শহরের অষ্টমীতলা মোড়, বটতলা শেরপুর পৌরসভার সামনে, জেলখানা মোড়, গৌরীপুর জামুর দোকান মোড় ও ঢাকলহাটি মসজিদের সামনে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার বেলা ১১টা হতে শেরপুর শহরের ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় হচ্ছে। প্রতি ট্রাকে ৪শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা।
তিনি আরও জানান, এ কার্যক্রম শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত চলমান থাকবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।