শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় নবজাতকের বাসায় শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন ইউএনও
নকলায় নবজাতকের বাসায় শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন ইউএনও

নকলায় নবজাতকের বাসায় শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন ইউএনও

শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র কয়েকজন নবজাতকের বাসায় শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন।
৪ মার্চ মঙ্গলবার বিকেলে টালকী ইউনিয়নে নবজাতকদের বাসায় গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নবজাতকদের স্বাস্থ্যগত বিষয়ে খোঁজখবর নিতে তাদের মা-বাবার সাথে কথা বলেন এবং নবজাতকদের সুস্থ্যতার জন্য ইপিআই কর্মসূচির অধীন সকল টিকা গ্রহণ এবং অনলাইনে জন্ম নিবন্ধন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানান।
ওইসময় টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল উপস্থিত ছিলেন।