শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন
নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ীতে বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে অপসারণপূর্বক গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বাঘবেড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে আ’লীগ নেতা ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট কারচুপি, অনিয়ম-দুর্নীতি, মিথ‍্যা মামলায় হয়রানিসহ নানা অপকর্মের জন‍্য প্রশাসনের কাছে তাকে অপসারণপূর্বক গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, সাংগঠনিক রহুল আমিন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউপি সদস্য হামিদুল ইসলাম হারুন, শেফালী বেগম, সোলাইমান মিয়া, ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন্দ, আলম মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
পরে তারা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির নিকট এলাকাবাসী আওয়ামী লীগ নেতা ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরকে অপসারণের জন‍্য স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, স্মারকলিপি ও অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।