শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় পুলিশের চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে
পুলিশের চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে

পুলিশের চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে

পুলিশের ডিআইজি পদমার্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।
চার আদেশেই সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে তাদের অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি পাবেন।
অবসরে পাঠানো চারজন হলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।
নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
আজাদ মিয়া ২০১৪ সালের নির্বাচনের সময় কক্সবাজার এবং আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন। আমেনা বেগম ২০১৮ সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন।