শেরপুরে শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দিন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনীছা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
ওইসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।