শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
নকলায় পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নকলা পৌরশহরের নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন।
পৌর কৃষকদলের আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, উপজেলা বিএনপি’র সদস্য আব্দুল্লাহ চৌধুরী ও রাব্বেনুর চৌধুরী, পৌর বিএনপি’র সদস্যসচিব সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব জাহিদুল ইসলাম, গৌড়দ্বার ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম খান, পৌর কৃষকদলের সদস্যসচিব নজিবুর রহমান নয়ন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাছান আলী, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক রুবেল সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহসভপতি নাজমুল হুদা, শহর কৃষকদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ও নুর হোসেন, শহর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলমগীর হোসেন, গণপদ্দী ইউনিয়নের কৃষক নেতা জাহাঙ্গীর আলম, টালকী ইউনিয়নের কৃষক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা নবেল মিয়া, জেলা মহিলাদলের সদস্য রেহেনা পারভীন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন পৌর কৃষকদলের আহবায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক।
সমাবেশে উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।