শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি সোমবার পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ওই পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ প্লেসের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।