শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অ-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বালকে নকলা ও বালিকায় শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন
শেরপুরে অ-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বালকে নকলা ও বালিকায় শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

শেরপুরে অ-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বালকে নকলা ও বালিকায় শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ওই দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক গ্রুপের খেলায় নকলা উপজেলা একাদশ শ্রীবরদী উপজেলা একাদশকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা গ্রুপে ঝিনাইগাতী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেরপুর পৌরসভা।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন প্রমুখ।
ওইসময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এ ফুটবল প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৭ বছর বয়সী জেলার ৫ উপজেলার চ্যাম্পিয়ন ৫টি এবং শেরপুর পৌরসভার ১টি দলসহ ৬টি করে বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দল থেকে সেরা খেলোয়াড় বাছাই করে শেরপুর জেলা দল বিভাগীয় পর্যায়ে খেলবে।