শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা স্থগিতের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
স্থগিতের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

স্থগিতের পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন মাসের মাথায় শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিতের পর এবার বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২২ জানুয়ারি) সন্ধায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, গত বছরের ৩ নভেম্বর দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে উক্ত আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। অতি শিগগিরই শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
জানা যায়, ২০২৪ সালের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে চলতি বছরের ২ জানুয়ারি প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। তারপর আজ ২২ জানুয়ারি শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো।