শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 18 =