শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ জামালপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জামালপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২

জামালপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ২

জামালপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আক্তারুজ্জামান বেলাল জামালপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়াও জহিরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বেলালকে গ্রেফতার করে পুলিশ।
একই সময় পৃথক আরেকটি অভিযানে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামকেও গ্রেফতার করা হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, জুলাই-আগষ্টে নাশতকার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল এবং জহিরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − two =