শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বাদল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য আলহাজ্ব মাওলানা মো. নূরুন্নবী, ঝিনাইগাতী উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মো. নূরুল ইসলাম, সেক্রেটারি মো. ফরহাদ হোসাইন, মো. আব্দুর রহিম, মো. আসাদুল্লাহ সিরাজী, মালিঝিকান্দা ইউনিয়ন শাখা সেক্রেটারি মো. রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগি হতদরিদ্র শীতার্ত পরিবারের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 6 =