শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর সমন্বয়ক মুফতি খাদেমুল ইসলাম, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =