শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় সভা
শেরপুরে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় সভা

শেরপুরে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় সভা

শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মু. রাশেদুল ইসলাম। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওই সময় হাফেজ মু. রাশেদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যতে শেরপুর জেলাকে এগিয়ে নিতে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিগত ১৬ বছরের কুকর্মের জন্য পতিত হাসিনা সরকার ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে। আর ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোনো অবকাশ নেই। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ।
রাশেদুল ইসলাম বলেন, ৫ তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করব। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করব। জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছিল জালিম আওয়ামী লীগ সরকার।
তিনি আরও বলেন, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। দেশের মানুষকে যেকোনো মূল্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। দেশে-বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা সবাই মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব। এসময় তিনি শেরপুর-১ (সদর) আসন হতে নির্বাচনে জামায়াতের প্রার্থিতার কথাও জানান দেন এবং শেরপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে উন্নয়নের জন্য সবার সহযোগিতা চান।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমীর মু. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
অনুষ্ঠানে জেলা জামায়াত ও জেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতা-কর্মীগণসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =