শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান একজন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার দুই শ্রমিক নিহত হন। তারা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২)।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী মারা যান। তার নাম জানা যায়নি। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − eight =