শেরপুরের নকলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা হয়েছে। ৩০ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে ওই স্মরণসভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন সজীব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান ও সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি সাব্বির আহমেদ ও এসএম মাসুম, শহীদ পরিবারের সদস্য ফরিদ হাসান, আহত ইসরাফিল, হাছর উদ্দিন, হাসিবুল হাসান, সোহাগ মিয়া, সুজন মিয়া ও বাহার আলী, আহত আক্রাম হোসেনের মাতা অজুফা বেগম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত নকলা উপজেলার ২ জন শহীদ ও ৮ জন আহত হয়েছিলেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।