শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা অনিক রহমান, বিএডিসি উপ পরিচালক মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি, নকলা থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন।
সবশেষে উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করা হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + eleven =