Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত ২৩
পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত ২৩

পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত ২৩

০

ব্রাজিলের পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।
বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।
হতাহতের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 3 =