শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে: বাণিজ্য উপদেষ্টা
নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে: বাণিজ্য উপদেষ্টা

নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে: বাণিজ্য উপদেষ্টা

বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
বাজারের অস্থিরতার দিকে ইঙ্গিত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে। চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে এসেছে।
মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণমাধ্যমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি মো. শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − two =