শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদী বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শ্রীবরদী বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্রীবরদী বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে দেশের মধ্য ও উত্তর অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় রবি মৌসুমে শাকসবজি ও সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে শেরপুরের ম্রীবরদীতে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সহ কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।
উপজেলায় ৫ হাজার ২৫০ জন কৃষকের মাঝে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৩ হাজার ২শ কৃষকের মাঝে ৮ ধরেনর সবজি বীজ বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =