শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় মারধর করে দুই নারী ‘আ.লীগ কর্মী’কে দেওয়া হলো পুলিশে
মারধর করে দুই নারী ‘আ.লীগ কর্মী’কে দেওয়া হলো পুলিশে

মারধর করে দুই নারী ‘আ.লীগ কর্মী’কে দেওয়া হলো পুলিশে

আওয়ামী লীগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির ডাকা কর্মসূচিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায়। এ পরিস্থিতিতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার পর সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এসময় আওয়ামী লীগের নারী কর্মী সন্দেহে দুই নারীকে আটক করেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথমে তাদের মারধর করা হয়। পরে পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু কোনো উত্তর না দিলে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ছাড়াও সকাল থেকে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও যুবদলের কর্মীরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 3 =