শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এর আগে গত ২৬ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =