শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী আটক
শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী আটক

শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী আটক

শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৩ নভেম্বর রবিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে অভিযান চালিয়ে রহিমা বেগম (৫৮) নামে ওই নারীকে আটক করা হয়। আটক রহিমা ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২ টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশীকালে তার স্ত্রী রহিমা বেগমের হাওলায় থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫৬ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। সেই সাথে মাদক বিক্রি ও মজুদের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) পালিয়ে যায়।
অভিযানকালে অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ জানান, শেরপুর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌধ অভিযানে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পলাতক রফিকুলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =