শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগের ফলে অষ্টম শ্রেণি পড়ুয়া ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুল অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ২০ শিক্ষার্থীর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এ খবর মূহুর্তের মধ্যে ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শেরপুর জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার আফরোজা আক্তার জাহান। তিনি বলেন, আসলে টিকার সমস্যা আছে নাকি টিকা দেওয়ায় কোনো সমস্যা হয়েছে খতিয়ে দেখতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − seventeen =